• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নুরের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত প্রয়োজন 

     Ahmed 
    31st Aug 2025 12:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাজধানীর কাকরাইলে শুক্রবার রাতে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার যুগান্তর পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সেদিন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের বিস্তার ঘটে আল রাজী টাওয়ারের সামনে, যেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুর ও দলের শীর্ষ নেতারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে সাংবাদিকসহ অনেকেই আহত হন।

    জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের এই সংঘর্ষ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগ রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। প্রথম দেখায় এটি দুটি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মনে হলেও অনেকেই এ ঘটনার গভীরে রাজনৈতিক তাৎপর্য দেখছেন। হামলা-সংঘর্ষের বিষয়ে উভয় দল পাল্টাপাল্টি অভিযোগ করলেও সত্য যাই হোক না কেন, এটি দেশের রাজনৈতিক অস্থিরতারই প্রতিফলন। এ ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি, জামায়াত, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং উপদেষ্টাদের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা বলপ্রয়োগে বাধ্য হয়েছিল। তবে প্রশ্ন থেকেই যায়—শান্তিপূর্ণ সমাধানের সব প্রচেষ্টা সত্যিই ব্যর্থ হয়েছিল, নাকি বলপ্রয়োগই ছিল একমাত্র পথ? এর উত্তর কেবল সুষ্ঠু তদন্তেই পাওয়া সম্ভব।

    এ ঘটনায় তদন্তের গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ প্রকৃত সত্য উদঘাটন না হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভুল বার্তা পৌঁছাতে পারে। একই সঙ্গে, দোষীদের বিচারের উদ্যোগ না নিলে ভবিষ্যতে এমন সহিংসতার পুনরাবৃত্তি ঘটতে পারে, যা আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক হবে না। তাই জনগণের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার নিশ্চিতে সরকারকে অবশ্যই নিরপেক্ষ তদন্ত পরিচালনায় কার্যকর ভূমিকা নিতে হবে—এটাই প্রত্যাশা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31