• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জলঢাকায় বিএনপির মতবিনিময় সভা 

     swadhinshomoy 
    28th Sep 2025 6:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    মাজেদুল ইসলাম স্বপন, জলঢাকা নীলফামারিঃ

    “ধর্ম যার যার, উৎসব সবার”–এই স্লোগানকে ধারণ করে নীলফামারীর জলঢাকায় পৌরসভা ও ইউনিয়নের পূজা মণ্ডপ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জলঢাকা উপজেলা।আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, শৃঙ্খলা ও সহযোগিতার সেতুবন্ধন মজবুত করার লক্ষ্যে  রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এস আলী রাইস মিল চত্তরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আসন্ন জাতীয় নির্বাচনে নীলফামারী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়; এটি সবার উৎসব। সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া শান্তিপূর্ণভাবে উৎসব আয়োজন করা সম্ভব নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের আনন্দে সবাইকে অংশীজন করে তোলাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।বিএনপির নীলফামারী জেলা কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি সৈয়দ আলী বলেন, “আমরা বিশ্বাস করি—ধর্ম যার যার, উৎসব সবার। পূজা মণ্ডপগুলোতে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আরও দৃঢ় হোক এবং এ উপজেলায় যেন সবাই আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদযাপন করতে পারেন সে লক্ষ্যে কাজ করা।এ সময় বিএনপির পক্ষ থেকে ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন মোট ১৬৯টি পূজা মণ্ডপে প্রতিটি মণ্ডপে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সহায়তার মাধ্যমে মণ্ডপ কমিটিগুলো যেন পূজা আয়োজন নির্বিঘ্নে করতে পারে, সেই প্রত্যাশাও ব্যক্ত করা হয়।সভায় জেলা কমিটির সদস্য ও  উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা কমিটির সদস্য রশিদুল ইসলাম বাঙালি, ও আহমেদ সাঈদ চৌধুরী (ডিডু)সহ পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ১৬৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক স্থানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, এ মতবিনিময় সভার মাধ্যমে  উপজেলার সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান তারা।এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930