• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচির উদ্বোধন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    10th Dec 2025 12:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    রেজাউল মোস্তফা, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

    দেশভিত্তিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজন করেছে বই পড়া কর্মসূচি। এরই আলোকে বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ৫ই ডিসেম্বর চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচির ২০২৪-২৫ এর পুরুষ্কার বিতরণ ও ২০২৫-২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

    হাসিবুল ইসলাম শাকিল,বর্ণি ও আয়েশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার সংগঠক প্রফেসর আবদুল আলিম বলেন,কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি মেধা ও মনন বিকাশে এই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই পড়লে মনকে বিকশিত করা যায়,নিজের জন্য হলেও বই পড়া দরকার।

    আরো উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সংগঠক আবিদ আল মাহমুদ চৌধুরী, বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সংগঠক কুষাণ সেন,বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র পরিচালক খন্দকার আবদুল গণি,বিশ্বসাহিত্য কেন্দ্র, চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচি সমন্বয়কারী মোহাম্মদ সাআদ উদ্দিন মাহদি,হাসনাত বিন জসিম,সুবাইতা,মহিমা,তুহিন,নাজমুন,তানজিনা, নুসরাত ও অংশগ্রহণকারীবৃন্দ।

    অতিথিরা বলেন,বইপড়া কর্মসূচি সময়ের গুরুত্বপূর্ণ এক আয়োজন।বই পড়ার ফলে নিজেকে জানা যায়।বই সময়ের প্রকৃত বন্ধু। এজন্য নিজে বই পড়ে অন্যকে পড়তে উদ্বুদ্ধ করতে হবে।পরিশেষে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031