• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংসদের শীতবস্ত্র বিতরণ 

     swadhinshomoy 
    13th Dec 2025 3:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার।
    দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

     

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, লেবুখালী মানবকল্যান যুব সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।অদ্য সন্ব্যা সাড়ে ৫ টায় লেবুখালী হোটেল বিরতিতে সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস- চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান,পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ তাং, সহ:অধ্যাপক শাহরিয়ার শারমিন,পবিপ্রবি’র আইন উপদেষ্টা এডভোকেট আনিসুর রহমান ।সভা পরিচালনা সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর।প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন,বিএনপি বাংলাদেশের সর্ব বৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল।এ দল আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি আগামী নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। পরে তিনি শীতার্ত দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারী ও পবিপ্রবি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো:মাহফুজুর রহমান সবুজ, শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম টিটো, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক কৃষিবিদ হাচিব মোহাম্মদ তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক ড.রাহাত মাহমুদ,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নান্টু,এডভোকেট মাকসুদুর রহমান, জেলা যুবদলের নেতা বাপ্পি,স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন, নুরুল আমিন,দুমকি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন শরীফসহ দুমকি উপজেলা বিএনপি,যুবদল,ছাএদল,কৃষকদলের নেত ও কর্মীবৃন্দ। এর আগে আছর নামাজবাদ দুমকি বিএনপি’র কার্যালয়ে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031