• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জের সোনাখাড়া ইউপি পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক 

     swadhinshomoy 
    13th Dec 2025 3:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম এবং রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা।

    বৃহস্পতিবার দুপুর ১২টায় উপ-পরিচালক কামরুল ইসলাম ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিভিন্ন খোঁজ-খবর নেন।

    এসময় সোনাখাড়া ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এমদাদুল হক আনুষ্ঠানিকভাবে অবসরে যান। তার স্থলে অতিরিক্ত প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন ধামাইনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রোজিন পলাশ।

    পরিদর্শন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার, ইউপি সদস্য হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, ইউপি সদস্য আব্দুল আলীম শেখ, ইউপি সদস্য রনজিৎ মাহাতো, ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন আকন্দ, ইউপি সদস্য মোঃ আমির হোসেন, ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য সুরেশ চন্দ্র মাহাতো, মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন ইউপি সদস্য আকলিমা খাতুন তারু ইউপি সদস্য ফুলমতি রানী সহ চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান ও ঘুরকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলী।

    আরো উপস্থিত ছিলেন, আমিনুল বারী তালুকদার উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি, আমিনুল ইসলাম জিন্নাহ সাবেক সিনিয়র সহ-সভাপতি সোনাখাড়া ইউনিয়ন বিএনপি, সিরাজুল ইসলাম তোতা সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সোনাখাড়া ইউনিয়ন বিএনপি,বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবলু সহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ

    উপস্থিত সকলে সেবার মান উন্নয়নে সবার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031