swadhinshomoy
23rd Aug 2025 9:00 am | অনলাইন সংস্করণ Print
মাহফুজার রহমান, শ্রীপুর, মাগুরাঃ
মাগুরার শ্রীপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক উপজেলা পর্যায় বাছাই শুরু হয়েছে। গত ১৯ আগস্ট মঙ্গলবার শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে এ বাছাই পর্ব শুরু হয়। খেলোয়াড় বাছাইয়ে ১৪ বছর, ১৬ বছর ও ১৮ বছর বসয়ী খেলোয়াড়দের মধ্যে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বাছাই পর্বে অংশ গ্রহণ করেছে।
উপজেলার নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার সকালে মাগুরা জেলা ক্রিকেট কোচ বিসিবি নিয়োগপ্রাপ্ত সাদ্দাম হোসেন গোর্কির উপস্থিতিতে দ্বিতীয় দিনের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত খেলোয়াড়েরা অংশ গ্রহণ করে। মাসব্যাপী অনুষ্ঠিত বাছাই পর্বে চুড়ান্তভাবে বাছাইকৃত খেলোয়াড়েরা S গ্রুপে খেলার সুযোগ পাবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

