• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লাতে কাঁটাবন এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বোত্তরা 

     swadhinshomoy 
    31st Aug 2025 7:57 am  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টারঃ

    কুমিল্লা জেলার  কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। কাঁটাবিল মসজিদের সামনে আজ শনিবার রাত পৌনে আটটার সময় এই ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইফুল মালিক।
    হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম মোঃ মহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার মোঃ চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুর বাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।
    স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে মহরম কে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে। তবে কারা তার উপরে আঘাত করেছে সেটি জানা যায়নি।
    কুমিল্লায় নগরীর কাটাবিলে যুবককে কু পি য়ে হ ত্যানিহত মহরমের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হয় অপু ও মহরম। কাটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদেরকে অতর্কিত হামলা করে। এ সময় মোটরসাইকেলের থেকে অপুকে ধরে শ্রেণি-হিঁচড়ে নামিয়ে নেয় তারা। চালক মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।  তবে নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকান্ড চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮ টি মামলা রয়েছে।  ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইফুল মালিক বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ গিয়েছে
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31