• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মালয়েশিয়ায় করোনা কেড়ে নিল বাংলাদেশির প্রাণ 

     swadhinshomoy 
    04th Aug 2021 8:14 am  |  অনলাইন সংস্করণ Print

    মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আবু সালেহ মো. নাসিম (জামাল) নামে এক বাংলাদেশি।

    বাংলাদেশ সময় সোমবার রাত ১০টা ২৫ মিনিটে মালয়েশিয়ার টেংকু এমপুরান রাহিম হাসপাতালে তিনি মারা যান।

    মৃত মো. নাসিম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস।

    তিনি জানান, মৃত্যুর দুদিন আগে তার করোনা নেগেটিভ আসে। করোনা ইউনিট থেকে স্থানান্তর করার পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তার কিডনি, হার্ট ও ফুসফুস ডেমেজ হয়ে গেছে।

    প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। সে দেশের একটি বেসরকারি ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি। নাসিম ২০১৬ সালে একবার দেশে আসেন। সে বছর নাসরিন আক্তারের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন। দাম্পত্য জীবনে রয়েছে তিন বছরের শিশুকন্যা নোভা। আবারও নিজ কর্মস্থলে ফিরে যান তিনি।

    একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস জানান, পরিবারের পক্ষ থেকে ভাইয়ের লাশ দেশে আনার জন্য আবেদন করেছিলাম। প্রয়োজনে আমরা স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে আনারও প্রস্তাব দিয়েছিলাম। তবে বৈদেশিক কর্মসংস্থান শাখা আমাদের কোনো প্রস্তাবে রাজি হয়নি। এখন সবাই ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2021
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031