এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার, অষ্টগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযান, চালিয়ে ইয়াবা সহ ৬ জনকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। রোববার (২৪ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে, অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর ও আব্দুল্লাহপুর ইউনিয়নে কাদিরপুর নোয়াগাঁও শিবলী মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে, ২৮ পিস ইয়াবা সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,জাকির হোসেন (৪০), পিতা মৃত ইদ্রিস মিয়া, মোবারক (৪০), পিতা মৃত সাইফুল ইসলাম। আবদুল মতিন (৬৩), পিতা কান্চন মিয়া। আবিদ মিয়া (৪৬), পিতা আব্দুর রহমান। রাজিব মিয়া (৪৩), পিতা নবি মিয়া, সাং নজরপুর, থানা বানিয়াচং
জামাল মিয়া (৪৮), পিতা মৃত হাসান আলী, সাং রসুলপুর, বোয়ালিয়া বাড়ি, আজমেরীগঞ্জ, হবিগঞ্জ।
অভিযান পরিচালনা করেন, অষ্টগ্রাম থানার, আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির, এসআই হুমায়ুন কবির ও অষ্টগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল।
এই বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান।
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। (মামলা নম্বর ১৪, তারিখ ২৫/০৮/২৫) গ্রেফতার কৃতদের সোমবার (২৫ আগস্ট) সকালে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। ওসি আরো বলেন,অষ্টগ্রাম থানায় বিভিন্ন ইউনিয়নে ও ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

