সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬” পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ নভেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরীর উপস্থিত থাকার কথা ছিল। তবে একই দিনে দুটি উপজেলায় গুরুত্বপূর্ণ মিটিং থাকায় তিনি শাল্লা উপজেলার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে একটি অবিস্মরণীয় দিন। দেশের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব সুদৃঢ় করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এ দিনের চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে।
বক্তারা সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য বজায় রেখে দেশের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল,বিএনপি নেতা আব্দুল করিম মাষ্টার, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, সমবায় কর্মকর্তা আব্দুল মুহিত, শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইস মজুমদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. দিলুয়ার হোসেন,সহ প্রেসক্লাবের সদস্য বৃন্দগন, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাইফুর রহমান,বাহাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদ হোসেন সাগর, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

