মজিদ ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন উপনির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সর্বমোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংগৃহীত ৬টি মনোনয়নপত্রই আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে অংশ নিতে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন—
১. মির্জা ফয়সল আমীন (বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি)
২. ওবায়দুল্লাহ মাসুদ (বিএনপি) সাবেক ছাত্র নেতা ।
৩. দেলাওয়ার হোসেন (১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামী)
৪. খাদেমুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
৫. আব্দুল আলীম আজমী (বাংলাদেশ খেলাফত আন্দোলন)
৬. হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (বাংলাদেশ কংগ্রেস)
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের প্রক্রিয়া শেষে জানা গেছে, বিএনপি সমর্থিত দুইজন প্রার্থী মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদসহ অন্যান্য সকল নিবন্ধিত প্রার্থীর পত্র জমা সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সংগৃহীত এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই স্পষ্টভাবে জানা যাবে কতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে এবং চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় কারা থাকছেন।

