মো ওমর খান সানি,তাড়াইল উপজেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা ৭ নং তাড়াইল সাচাইল ইউনিয়ন পরিষদ এর ৮ নং ওয়াড সহিলাটি গ্রামের এলাকাবাসী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন । ৫/৯/২০২৫ ইং তারিখে রাতে আনুমানিক ৯ ঘটিকায় এলাকাবাসী ও সুশীল সমাজের তরুণদের উদ্যোগ এলাকার মাদক বিরুদ্ধী ও এলাকার মাদক ব্যাবসাহী ও সেবন কারীদের বিরুদ্ধে ও প্রতিরোধ করতে সহিলাটি এলাকার বাস্টেন এ বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ মিটিংটি পরিচালনা করেন সহিলাটি গ্রামে সন্তান কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য ও তাড়াইল উপজেলা ছাত্র সমাজ এর সভাপতি মো আলমগীর হোসেন এবং সভাপতি করেন উক্ত এলাকার দুইবারে জনপ্রতিনিধি ওয়াডের মেম্বার জনাব মনিরুজ্জামান ফরিদ।
এ সময় বক্তব্য রাখেন সহিলাটি গ্রামে কৃতিসন্তান সাবেক তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন হিরা, জাতীয় পার্টির ওয়াডের সভাপতি মো আজাবগণি, ওয়াড বিএনপি সভাপতি তাজুল ইসলাম, বিএনপি সিনিয়র নেতা মো বাচ্চু মিয়া, বাস্টের পরিচালনা কমিটির নেতা মো ইয়াহিয়া খান, ব্যবসাহী একলাছ মিয়া, ব্যবসাহী মো মাহফুজ মিয়া, ছাত্র নেতা সানি, ছাত্র নেতা ফজলে রাব্বি, লাকিব সহ এলাকার সব সাধারণ ।
এ সময় বক্তরা বলেন আমাদের গ্রামের একটা সুনাম আছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্রামে, এটি একটি আদর্শ গ্রাম যা আজ ধ্বংসের মুখে, কিছু নামধারি যুবক মিশে পড়েছে মাদকের নেশায় যা গ্রামের সম্মান নষ্ট করছে । মাদক মুক্ত সমাজ গড়তে যুবক সমাজকে একটি আদর্শিক দিকে আনতে হবে এবং এলাকাবাসীর সজাগ থেকে মাদক নির্মূল করতে হবে।
এ সময় মাদক নিয়ন্ত্রণ করতে একটি গ্রাম কমিটি করা হয়।
এলাকাবাসী প্রশাসনের কাছে আহ্বান জানান যুব সমাজকে ধংস্সের মুখ থেকে ফিরিয়ে আনতে প্রশাসনের সাথে এলাকাবাসীকে কাজ করবে।

