• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দীঘিনালায় বুদ্ধবিহারে সেনাবাহিনীর উদ্যোগে পাওয়ার টিলার প্রদান 

     Md Mokter Hossain 
    28th Sep 2026 6:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ  নাছির উদ্দীন দীঘিনালা খাগড়াছড়ি

    খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারের করুণাবংশ ভিক্ষুকে একটি পাওয়ার টিলার প্রদান করেছে দীঘিনালা জোন।
    সম্প্রতি দীঘিনালা জোনের পক্ষ থেকে বুদ্ধবিহারটির কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে এ পাওয়ার টিলার প্রদান করা হয়। এ সময় দীঘিনালা জোনের সামরিক কর্মকর্তা ও বুদ্ধবিহারের ভিক্ষুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
    দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সহযোগিতায় সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারে পাওয়ার টিলারটি প্রদান করা হয়েছে।
    বুদ্ধবিহারের করুণাবংশ ভিক্ষু পাওয়ার টিলারটি পাওয়ায় দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এটি বুদ্ধবিহারের কৃষিকাজ ও বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় এ ধরনের সহায়তা কৃষিকাজে যেমন উপকার করবে, তেমনি স্থানীয় মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930