ফাহিমুল ইসলাম ,মহেশখালী উপজেলা প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বড় মহেশখালী দেবাঙ্গা পাড়াই পরিকল্পিতভাবে এক কৃষকের পান বরজ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ১২ই আগস্ট (মঙ্গলবার) গভীর রাতে। এতে প্রায় ১০ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক হেলাল উদ্দিন।
রাতে পান বরজটি দেখতে গিয়ে তিনি দেখতে পান, তার পরিচর্যাধীন পান বরজ সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি জানান—
“এই বরজে আমার সব শেষ ছিল। রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে বরজ কেটে নষ্ট করে দিয়েছে।”
ভুক্তভোগী কৃষকের দাবি, ঘটনাস্থলে থাকা দুর্বৃত্তদের মধ্যে তিনজনকে তিনি স্পষ্টভাবে চিনতে পেরেছেন।
তারা হলেন:
১. নুরুল আমিন
২. নুরুল হাসেম
৩. নজরুল
এছাড়াও আরও কয়েকজন ছিল, যাদের মুখ তিনি চিনতে পারেননি।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে।
ভুক্তভোগী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে এলাকাবাসীর দাবি, এমন ঘৃণ্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং কৃষকের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

