সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা,র জামারগাও এলাকায় মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে (৩০)জন আহত এবং একব্যক্তি নিহত হয়।জানা যায় মঙলবার বেলা (১২)বার টার দিকে উপজেলার দিঘলবাগ ইউনিয়নের রাধাপুর সড়কে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,দুই সি এন জি চালকের মধ্যে কথা কাটাকাটি, বাকবিতণ্ডা এবং পূর্ব বিরোধের জের ধরে রাধাপুর ও দিঘলবাক এলাকার দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।এর জের ধরে মঙলবার মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় রাধাপুর গ্রামের আব্দুর রউফ এর ছেলে সাব্বির হোসেন নিহত হন।সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০জন আহত হন।আহতদের দ্রূত উদ্বার করে প্রথমে নবীগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতা ও সিলেট মেডিকেলে পাটানো হয়।সংঘর্ষের খবর পেয়ে সেনা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।নবীগঞ্জ থানা,র ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ কামরুজ্জামান জানান, দুইপক্ষের সংঘর্ষে একব্যক্তি নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত সেনা পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।

