• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গণতন্ত্র হত্যা করে শেখ হাসিনা দেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে: নাজিম উদ্দিন আলম 

     swadhinshomoy 
    04th Sep 2025 5:38 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মিজানুর রহমান,ভোলা প্রতিনিধি:

    ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, সব গণতন্ত্র হত্যা করে বাপ-বেটি দেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সব দল নিষিদ্ধ করে দিয়ে তার বাবা শেখ মুজিব একদলের বাকশাল কায়েম করেছে।
    ঠিক একইভাবে শেখ হাসিনা একই কায়দায় দেশ পরিচালনা করেছে। শেখ মুজিব ৩০ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে রক্ষী বাহিনী দিয়ে। ঠিক একইভাবে শেখ হাসিনা আয়নাঘর বানিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে।
    বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে বিএনপির নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নাজিম উদ্দিন আলম বলেন, শেখ হাসিনা বলেছেন, শেখের বেটি পালায় না; কিন্তু সে পালিয়ে গেছে। এটাই বাস্তবতা। স্বৈরশাসনের কারণে জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

    নাজিম উদ্দিন আরও বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দলই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রামী প্লাটফর্ম। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলটির প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।

    এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম আকতার মইন, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, উপজেলা সাবেক দপ্তর সম্পাদক সাবেক চেয়ারম্যান উপাধ্যক্ষ রফিকুল ইসলাম আছলামী, শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ,সাবেক ছাত্র দল সভাপতি রিয়াদ সিকদার, উপজেলা ছাত্রদল সভাপতি আলী মুরতুজা, সম্পাদক জাহান প্রমুখ।

    কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে র্যালিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন ব্যানার পোস্টার ফেস্টুন নিয়ে রং-বেরঙের পোশাক পরে অংশগ্রহণ করেন।

    র্যালিটি চরফ্যাশনের মধ্য সড়কে দলীয় অফিস থেকে বিকালে বের হয়ে শহর ঘুরে দলীয় অফিস এসে শেষ হয। র্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,ওলামা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930