ফরিদ আহমেদ,দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়াঃ
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, প্রধান বক্তা দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, বিএনপি নেতা মোঃ মাহবুবুর রহমান সবুর মোল্লা, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, প্রজন্ম দলের জেলা মনিটরিং কমিটির সভাপতি হৃদয় আহমেদ শুভ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বেলা এগারোটায় ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া জেলা ও দৌলতপুর বিএনপি নেতা আসিফ রেজা শিশির মোল্লা কর্মসূচির উদ্বোধন কালে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান মানবকল্যাণে যে সকল কর্মসূচি ঘোষণা করেছেন তার অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। দৌলতপুর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা জনাব তারেক রহমানের ঘোষিত সকল কর্মসূচি যথাযথভাবে পালন করতে চাই।
এই কর্মসূচির আয়োজকদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি জনাব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, যেহেতু এই সকল মানবহিতৈষী কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমানের ঘোষিত সেহেতু দৌলতপুর বিএনপির পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব বিল্লাল হোসেন আয়োজকদের সহ বিশেষ করে আসিফ রেজা শিশির মোল্লাকে ধন্যবাদ জানিয়ে বলেন দৌলতপুরের গণমানুষের নেতা জনাব রেজা আহমেদ বাচ্চু মোল্লার হাতকে শক্তিশালী করতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালনে কোনো প্রকার কার্পন্য করা হবে না। বিদ্যালয় ছাত্রী শিক্ষক সহ স্থানীয় জনগণের মাঝে প্রায় ৩০০ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করে দেয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

