অনলাইন ডেস্ক: লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরুদ্দীন উমর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

