• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাসদের প্রার্থী ঘোষণা বরিশালের দুটি আসনে 

     swadhinshomoy 
    08th Sep 2025 12:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    বরিশাল ব্যুরোঃ
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদরসহ সংসদীয় দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এরমধ্যে বরিশাল-৫ (সদর) আসনে বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে তরিকুল ইসলাম তারেকের নাম ঘোষণা করা হয়েছে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডে বাসদ বরিশাল জেলা কার্যালয়ে এক কর্মী সভায় প্রার্থী হিসেবে দুইজনের নাম ঘোষণা করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। কর্মী সভায় সভাপতিত্ব করেন বাসদের জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।

    কর্মীসভায় বজলুর রশিদ ফিরোজ বলেন, আরপিও সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা, প্রার্থীর ব্যয় সীমা ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৭৮ লাখ টাকা করা-এগুলি সবকিছুই ধনিক শ্রেণীর হাতে নির্বাচনকে সঁপে দিয়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করার চক্রান্ত ছাড়া কিছুই নয়। তাই অবিলম্বে এই আরপিও সংশোধনী বাতিল করতে হবে।বরিশাল বিভাগের ভ্রমণ

    তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে মানুষের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন সমাজের পথে আমরা এগিয়ে যাব, একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মব ভায়োলেন্স অবাধে চলছে।

    সাম্প্রতিক সময়ে রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলার মাজারে হামলা করে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা, রাজশাহীর আজিজ ভান্ডারীর দরবারে হামলা, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে হামলার ঘটনা হয়েই যাচ্ছে কিন্তু সরকার এগুলি থামাতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। এই মব সন্ত্রাসের দায় সরকারকেই নিতে হবে। মব সন্ত্রাস থামাতে সরকার ব্যর্থ হচ্ছে কিন্তু ন্যায্য দাবির গণতান্ত্রিক আন্দোলনে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে। এসব নির্যাতন নিপীড়ন বন্ধ করে মব সন্ত্রাস নিয়ন্ত্রণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930