• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজৈর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠণ 

     swadhinshomoy 
    10th Sep 2025 5:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাজৈর প্রতিনিধিঃ

    মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় রাজৈর প্রেসক্লাবের নতুন ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার পথকলি শিশু বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি খোন্দকার আবদুল মতিন।

    মোট ভোটার ৬১ জনের মধ্যে ৫০ জন সাংবাদিকের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী নজরুল ইসলাম (বাংলাদেশ সমাচার) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল কবীর (দৈনিক স্বাধীন সময়)।

    নতুন কমিটির অন্যান্য পদাধিকারীগণ হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি খোন্দকার রুহুল আমিন (যুগান্তর), সহ-সভাপতি এফ আর মামুন (নয়াদিগন্ত), অনাদি কুমার মন্ডল (এশিয়ান টিভি), এস এম জাকির হোসেন (অগ্নীশিখা), সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস (আমার দেশ), শহীদুল আলম টুকু (জনতার জমিন), সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন (নওরোজ), দপ্তর সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (আইওয়ান টিভি), কোষাধ্যক্ষ প্রশান্ত কুন্ডু (ডেইলি ট্রাইবুনাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান সোহেল (ঢাকা রিপোর্ট), মহিলা বিষয়ক সম্পাদিকা সাদিয়া সাদি (আমার প্রাণের বাংলাদেশ), সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক মোঃ সোহেল শিকদার (গণকণ্ঠ), ধর্ম বিষয়ক সম্পাদক সুজন হোসেন রিফাত (রূপালী বাংলাদেশ), আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ শাহেন শাহ (টেকেরহাট), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সবুজ বালা (সকালের সময়), শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান বেগ (দক্ষিণ বঙ্গ নিউজ), কার্যনির্বাহী সদস্যবৃন্দ: সুবল মজুমদার (স্বাধীন সংবাদ), শাহআলম রাব্বি (সরেজমিন বার্তা), আবুল হাসান (সন্ধ্যাবানী), রকিবুল হাসান (স্বাধীন সংবাদ), মোঃ জাহাঙ্গীর হাওলাদার (আইওয়ান টিভি), বাতেনুজ্জামান জুয়েল (প্রভাতী বাংলাদেশ) ও মোঃ আলী শেখ (চৌকস)।
    সভায় উপস্থিত সাংবাদিকরা নবগঠিত ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির প্রতি আস্থা প্রকাশ করে রাজৈর প্রেসক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930