• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকি উপজেলায়, লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

     swadhinshomoy 
    11th Sep 2025 11:57 am  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী:

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে ট্রাফিক পুলিশ বক্সের কাছাকাছি সড়কের পাশেই অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ,চাঞ্চল্যকর এই ঘটনাটির খবর পেয়ে দুমকি থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সড়কের পার্শ্বে পড়ে থাকা যুবকের রক্তমাখা লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। পরে লাশটি লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
    এ ঘটনায় নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, নিহতের আত্মীয় পরিচয়ে একজন যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, আত্মীয়রা থানায় এলে পরিচয় শনাক্তকরণে অগ্রগতি হতে পারে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
    দুমকি থানার ডিউটি অফিসার জানিয়েছেন, প্রাথমিকভাবে বিষয়টি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
    উল্লেখ্য, লেবুখালী পায়রা সেতু দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন সেতু,দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের পথ। প্রতিদিন শত শত যানবাহন এ সেতুর ওপর দিয়ে চলাচল করে। এমন কৌশলগত স্থানে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930