• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শরনখোলা উপজেলার ৪ নং সাউথখালি ইউনিয়নের চালিতা বুনিয়া বাজারে: উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান 

     swadhinshomoy 
    14th Sep 2025 6:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:

    বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া বাজারে সরকারি জায়গায় ইউঃ পরিষদের মাধ্যমে তৈরি করা পাকা টলসেট দখল করে দোকান ঘর বানাচ্ছে মর্মে স্থানীয় জনসাধারণ এর মাধ্যমে অভিযোগের প্রেক্ষিতে আজ ১৩-০৯-২০২৫ ইং তারিখ রোজ শনিবার সকাল ১১ঃ০০ টায় অভিযান পরিচালনা করেন: শরণখোলা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। এসময় একজনকে আটক করা হয়- তৈরিকৃত ঘর বিকাল ০৫:০০ টার মধ্যে ভেঙে ফেলতে হবে।বগী গ্রামে বড় পিকাপ বা এম্বুলেন্স যাওয়ার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় টলশেডের সামনে রাস্তা পুরোটায় দখলমুক্ত করা হবে। আটককৃত ব্যক্তি বয়স্ক লোক হওয়ায় ও নির্মিত স্থাপনা সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়ায় স্থানীয় গন্যমান্য ব্যক্তির জিম্মায় বিকেল ০৩ঃ৩০ টায় ছেড়ে দেওয়া হয়।

    এছাড়াও উপস্থিত স্থানীয় জনসাধারণ এর অভিযোগের প্রেক্ষিতে পাশের পাকা স্থাপনা এর কাগজপত্র আগামীকাল সকাল ১১:০০ টায় উপজেলায় দেখাবে।ঐটিও সরকারি জায়গায় হলে তা আগামী সোমবার এর মধ্যে অপসারণ করতে হবে।

    এছাড়াও অন্যান্য টলশেডে থাকা স্থাপনা আগামীকাল সকাল এর মধ্যে অপসারণ করবে মর্মে স্ব স্ব দোকানীরা কথা দিয়েছে।

    জনসাধারণের জন্য ব্যবহৃত জমি সরকারি জমি হিসেবে গণ্য হয়।তাই সরকারি জমি উদ্ধারে সকলের সম্মিলিত সহযোগিতায় অভিযান চলমান থাকবে। বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ!

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930