গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধি:
বাংলা সাহিত্য ও সংগীতের পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়,রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন স্মরণে নওগাঁয় এক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার হলরুমে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নওগাঁ একুশে পরিষদ আয়োজিত ‘পঞ্চকবির প্রভাঃআলো ও সুর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক ও কবী ভক্তদের উপচে পড়া ভীর পরিলক্ষিত হয়।নওগাঁ একুশে পরিষদ সভাপতি অ্যাডভোকেট ডি.এম. আব্দুল বারী অনুষ্ঠানের উদ্বোধন করেন।এম এস এম আহনাফ নূর রাহীর সঞ্চালনায় ও অনুষ্ঠানটির সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রণজিৎ কুমার পালের পরিচালনায়, তবলায় সহযোগিতা করেন রণজিৎ কুমার পাল, সঞ্জয় কুমার পাল এবং এ কে এম সামসুজ্জোহা এবং কিবোর্ডে ছিলেন রাজেশ ভট্টাচার্য।তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে দলীয় ও একক পরিবেশনায় সম্পা ভট্টাচার্য, বিপুল কুমার এবং সারেগামা সংগীত ভুবন এর পরিচালক অপূর্ব কুমার দাসের পরিচালনায় বেশ কয়েকটি সম্মেলিত সংগীত পরিবেশন করেন

