• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকি উপজেলায়,ছাত্রদল আহবায়ক সরোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল সভা 

     swadhinshomoy 
    14th Sep 2025 3:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী:

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন গুলো ।
    শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক সড়কস্থ বিএনপি কার্যালয় থেকে দুই শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মো: মাসুদ আলম মৃধা, শ্রমিক দলের সদস্য সচিব মো: ফারুক আলম, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, তাতী দলের আহবায়ক মাসুদ সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: সুমন শরীফসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, অন্যথায় লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।উল্লেখ্য, মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও চারজন নেতার পদত্যাগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা ছাত্রদল চাকলাদার গোলাম সরোয়ারকে ইনলিগাল ভাবে বহিষ্কার করে।। এটা দুমকি উপজেলায় বিএনপি দলীয় কেউ মেনে নিতে পারেনি বলে বক্তারা জানান,

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930