ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতারগড় গ্রামের দিন- মজুর মোঃ জামাল মিয়ার মেয়ে ফারজানা আক্তার আঁখি মহেশখলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কৃর্তি শিক্ষার্থী এ বারের এস এস সি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল জি পি এ ৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
ফারজানা জানায়,তার স্বপ্ন একদিন ডাক্তার হয়ে মানবতার কল্যাণে গরীব দুঃখী মানুষের সেবা করবে।
ফারজানার বাবা জামাল মিয়া পেশায় দিনমজুর। কঠিন দারিদ্র্যের মধ্যে থেকেও মেয়ের স্বপ্ন পুরনে কাজ করে যাচ্ছে। তিনি জানান, শিক্ষার প্রতি আমার মেয়ের আগ্রহ ও কঠোর পরিশ্রমের ফলেই আজ মহেশখলা উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ ফলাফল পেয়েছে। আমি গরীব দিনমজুর হলেও মেয়ের সাফল্যে সকল দুঃখ কষ্ট ভুলে যাই। তার এই অদম্য মেধা ও ইচ্ছাশক্তির স্বপ্ন পূরনে পাশে দাঁড়িয়েছে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফারজানাকে নগদ অর্থসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ বলেন, ফারজানার মতো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।সমাজের বিওবান বিবেকবান দানশীল সবাইকে ফারজানার পাশে দাঁড়িয়ে তার স্বপ্ন পুরনে ও মানবতার কল্যাণে বড় অবদান রাখার সুযোগ প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান।

