• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আমতলীতে অবৈধভাবে মজুদ করা সার আটক 

     swadhinshomoy 
    15th Sep 2025 12:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    এসএম সুমন রশিদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

    গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ এবং আমতলী উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এর যৌথ অভিযানে  আমতলী বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যেট বাড়ি থেকে ৬২ বাষট্টি বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার জব্দ করা হয়েছে।

    জব্দকৃত সার মজনু চৌকিদার (৬০) পিতা মৃত কালু চৌকিদারের বাড়ি এবং তার মুরগির খামার হতে ডিলারশিপ ছাড়া অবৈধ ভাবে মজুদ করা ৬২ বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার জব্দ করা হয়। জব্দকৃত সারের সরকারি মূল্য ৮০২৫০ (আশি হাজার দুইশত পঞ্চাশ) টাকা।পুলিশ আসার সংবাদ পেয়ে মজনু চৌকিদার ও তার স্ত্রী হেনা আক্তার বুলবুল (হলদিয়া ইউনিয়ন ১,২ও৩ নং ওয়ার্ড সংরক্ষিত মেম্বার) পালিয়ে যায়।

    এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ জগলুল হাসান জানান, জব্দকৃত সার আমতলী থানায় নিয়ে আসা হয়েছে এবং অপরাধীদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930