• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • খুবিতে একাডেমিক কাউন্সেলিং শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    15th Sep 2025 1:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    এইচ এম সাগর (হিরামন),খুলনা:

    খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ১৪ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে একাডেমিক কাউন্সেলিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
    তিনি বলেন, শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পথে শুধু পাঠ্যবই নির্ভর জ্ঞান নয়, বরং নানা মানসিক ও সামাজিক চ্যালেঞ্জের মধ্য দিয়েও এগিয়ে যায়। সঠিক সময়ে একাডেমিক কাউন্সেলিং শিক্ষার্থীদের সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য শিক্ষকদের কাউন্সেলর হিসেবে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকরা যদি শিক্ষার্থীদের একাডেমিক পরিকল্পনা, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যার সমাধানে আন্তরিকতা দেখান, তবে তাদের অগ্রযাত্রা আরও মসৃণ হবে।
    আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে “শিক্ষার্থীদের কল্যাণ, একাডেমিক অগ্রগতি ও সাফল্য বৃদ্ধি” শীর্ষক সেশন উপস্থান করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। এছাড়াও সেশন উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930