• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদারীপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিমের (অব.) মতবিনিময় সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    15th Sep 2025 6:07 pm  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ মনির হোসেন (পরাগ),জেলা প্রতিনিধি মাদারীপুর:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মেজর (অবসরপ্রাপ্ত) রেজাউল করিম গণমাধ্যমের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

    রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট এলাকায় তার নিজ বাড়ীতে কালকিনি উপজেলা ও মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন
    গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।
    মতবিনিময় সভায় মেজর রেজাউল করিম (অব.) বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি গত ১৭ বছর যাবত সংগ্রাম করে যাচ্ছে এতে বিএনপি’র নেতাকর্মীরা বিগত সরকার কর্তৃক নানাভাবে জুলুম নির্যাতনের শিকার হয়ে আসছে। বিএনপি মাঠে আছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নেতাকর্মীরা এখনো লড়াই করে যাচ্ছেন।
    তিনি আরও বলেন, তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে হলে দলীয় গ্রুপিং থেকে সকল নেতা কর্মীদের বেরিয়ে এসেে দলের জন্য নিঃসার্থে কাজ করতে হবে। তিনি আরো বলেন সময়ের সাথে সংগতি রেখে প্রবীনদের উচিৎ নতুনদের জায়গা করে দেয়া। তারা যাতে আগামী দিনে অভিজ্ঞতা অর্জন করে দেশের হাল ধরতে পারে প্রবীনরা যদি সহোযোগিতা না করেন তাহলে কখন-ই  দেশ তার যোগ্য নেত্রীত পাবেনা।
    সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী মতবাদে বিশ্বাসী এবং আজ পর্যন্ত শহীদ জিয়া প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দলের আদর্শ্য বুকে ধারন করে পথ চলছি।
    অপর এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, মাদারীপুর-৩ আসনে যে দু’জন প্রার্থী দৃশ্যমান তারা বিগত ১৭ বছর যাবত নানা জুলুম নির্যাতন সহ্য করে দলকে সামনে এগিয়ে নিতে কাজ করেছে এটা অস্বীকার করার কিছুই নেই। এর সাথে সাথে আমি বলতে চাই আমাকেও চাকরি জীবনে ফ্যাসিস্ট কর্তৃক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে শুধু মাত্র জাতীয়তাবাদী মতাদর্শের নিজেকে প্রতিষ্ঠত করেছি বলে।
    আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, কাছ থেকে বৃহত্তর পরিসরে জনগণের সেবা করার মাধ্যম হলো রাজনীতি, আর তার জন্য বৃহৎ প্ল্যাটফর্ম হল জাতীয় সংসদের সদস্য  পদ। এজন্যই আমি জনগণের সেবা নিশ্চিতের উদ্দেশ্যে এই বৃহৎ প্লাটফর্মে কাজ করার ইচ্ছায়
    আমি আমার নিজেকে যোগ্য করে তুলেছি,  যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বুকে ধারন করি, আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের আদর্শে বলিয়ান হয়ে সমাজ তথা দেশথেকে চাঁদাবাজি, টেন্ডার বাজি,
    ভুমিদশ্য, অবৈধ বালু উত্তোলন, ও ধর্ষনের মতো ধপরাধকে সমাজ থেকে স্ব মুলে ধবংস করতে পারব ইনশাআল্লাহ। আর তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের মনোনয়ন প্রত্যাশী। আর দল যদি আমাকে যোগ্য মনে করে আমাকে মনোনয়ন দেয় তাহলেই আমি
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  অংশগ্রহণ করব। এবং আমার কাজের মাধ্যমে আমার যোগ্যতার প্রমান দেবার সাথে সাথে শহীদ জিয়ার আদর্শে দেশকে গড়ে তুলব।
     মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা ও মাদারীপুর জেলায় গনমাধ্যমকর্মী সহো এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দলের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930