• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জে শামুক পাচারে নতুন আতঙ্ক,জীববৈচিত্র হুমকির মুখে 

     swadhinshomoy 
    15th Sep 2025 5:09 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল ওয়াহাব জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

    সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংসের পাশাপাশি   এখন সুন্দরবন সংলগ্ন নদী ও খাল থেকে শামুক নিধনের ঘটনাও ব্যাপক আকারে ঘটছে। কিছু অসাধু ব্যবসায়ী অর্থের লোভ দেখিয়ে বনসংলগ্ন এলাকার মানুষকে কাজে লাগিয়ে ট্রলার ও নৌকায় ভরে শামুক সংগ্রহ করছেন। এরপর পাচারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হচ্ছে এসব শামুক।
    স্থানীয়রা জানান, চিংড়ি মাছ আহরণে ব্যবহৃত হচ্ছে বিষাক্ত পদার্থ। এতে নদী-খালের পানিতে থাকা ছোট মাছ, চিংড়ির রেণু, কাঁকড়া এবং অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে। ধীরে ধীরে জীববৈচিত্র ধ্বংসের মুখে পড়ছে সুন্দরবন ও উপকূলীয় এলাকা। শামুক সংগ্রহে নদীর তলদেশ খনন করায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা।
    নীলডুমুর এলাকার জেলে মোজাম্মেল হক বলেন, অর্থের প্রলোভন দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা কিছু অসাধু জেলেদের এ কাজে লাগাচ্ছে ।পাচার চক্র দিনের পর দিন নদী খাল থেকে শামুক কুড়িয়ে ট্রাকে ভরে পাচার করছে। অথচ আমরা জেলেরা তিন মাস মাছ শিকার বন্ধ রেখে নদী রক্ষা করি, কিন্তু এভাবে শামুক নিধন আমাদের পরিশ্রমকেও ব্যর্থ করে দিচ্ছে।
    বন ও পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, শামুক নদী ও খালের পানির গুণগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি মাছ ও অন্যান্য জলজ প্রাণীর খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। কিন্তু নির্বিচারে শামুক নিধনের ফলে শুধু জীববৈচিত্রই নয়, জেলেদের ভবিষ্যৎ জীবিকাও মারাত্মক হুমকির মুখে পড়বে।
    এ বিষয়ে সচেতন মহল দ্রুত কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন। তারা বলছেন, অবৈধভাবে শামুক নিধন ও পাচার বন্ধ না করলে অচিরেই সুন্দরবনের জীববৈচিত্র মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। স্থানীয়দের প্রশ্ন- জলজ প্রাণীর আশ্রয়স্থল সুন্দরবন ধ্বংস হতে থাকলেও প্রশাসন এখনো নীরব কেন।
    বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন সুন্দরবনের অবৈধ চক্র সুন্দরবনের জীববৈচিত্র ধ্বংস করছে এ বিষয়ে তিনি বলেন বনবিভাগের সদস্যরা সুন্দরবনে নিয়মিত টহল দেওয়া কালে সুন্দরবন থেকে অবৈধ ভাবে সম্পদ আহরণ এবং অবৈধ কাজে ব্যবহৃত যন্ত্রাংশ উদ্ধার করেছে। আইনের আওতায় নিয়ে আসাসহ প্রতিনিয়ত আমাদের স্মাটটহল টিমসহ কয়েকটি টহলদল সুন্দরবনের বিভিন্ন অংশে প্রতিনিয়ত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
    সুন্দরবন থেকে শামুক নিধন বিষয়ে পশ্চিমবনের সহকারীবন সংরক্ষক ফজলুল হক বলেন, সুন্দরবন অথবা সুন্দরবন সংলগ্ন নদী খাল হতে অবৈধ উপায়ে শামুক নিধন বিষয়টি আমাদের নজরে নিয়েছি এবং প্রতিনিয়ত বন বিভাগের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে তাছাড়া আপনারা দেখেছেন মাঝেমধ্যে আমরা অভিযান চালিয়ে শামুক উদ্ধার করে নদীতে অবমুক্ত করছি, এমনকি আমাদের টহল জোরদার করা হয়েছে যাতে করে কোন অসাধুচক্র সুন্দরবন থেকে অবৈধ উপায়ে কোনভাবেই সুন্দরবনের সম্পদ আহরন করতে না পারে এবং পাচার করতে না পারে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930