• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠিতে বিআরটিসি বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

     swadhinshomoy 
    17th Sep 2025 1:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে জাকির হোসেন ঢালী (৫০) নামে এক বিআরটিসি বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির সামনে একটি গাছে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

    নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত আলাউদ্দিন ঢালীর ছেলে। তিনি বরিশাল বিআরটিসি ডিপো অফিসে বাস চালক হিসেবে কর্মরত ছিলেন।

    পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ছোট ভাই মিজান ঢালীর বরিশালের বাসা থেকে বের হয়ে বোনের বাড়িতে যাওয়ার কথা জানিয়েছিলেন জাকির। কিন্তু তিনি সেখানে না গিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে নিজ বাড়ির সামনে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

    জাকির হোসেনের ছোট ভাই মিজান ঢালী জানান, বড় ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

    এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930