• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাঁথিয়ার মিয়াপুর স্কুলে হামলার ঘটনায় ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ, সংবাদ সম্মেলনে শাস্তির দাবি 

     swadhinshomoy 
    18th Sep 2025 4:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

    পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর হাজী জসীম উদ্দিন স্কুল এন্ড কলেজে ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা এবং মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের সরাসরি পরিকল্পনায় শিবির কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। অথচ ঘটনার পর উল্টো মিথ্যা অভিযোগে ছাত্রশিবিরকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

    বক্তারা জোর দিয়ে বলেন,”আমাদের কোন কর্মী ভাংচুর বা শিক্ষকদের লাঞ্ছনার সাথে জড়িত নয়। যদি কেউ সুনির্দিষ্টভাবে ছাত্রশিবিরকে দায়ী করে প্রমাণ দিতে পারে, তাহলে আমরা যেকোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত।”

    এ সময় বক্তারা গুরুতর আহত শিবির কর্মী আব্দুল মজিদের কথা উল্লেখ করে বলেন,”শিক্ষক বজলু মুন্সির নেতৃত্বে নির্মমভাবে মারধরের শিকার হয়ে মজিদ বর্তমানে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার নেপথ্যে যারা রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের স্কুল কার্যক্রম ও সমাজ সেবা সম্পাদক শিখন মোল্লা, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো: সাফাতুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মেশকাত হোসেন, আইন বিভাগের সেক্রেটারি রুহুল আমিন, পৌরসভা ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুন্নবী, ক্ষেতুপারা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সোহানসহ আরো অনেকে উপস্থিত

    ছাত্রশিবির নেতারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশব্যাপী ছাত্রসমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়বে। এ বিষয়ে সাঁথিয়া থানায় মামলা হয়েছে বলে জানান তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930