• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভিজিএফ চাল আত্মসাৎ এর কারণ দর্শানো জবাব দেয়নি দুই ইউপি সদস্যে 

     swadhinshomoy 
    18th Sep 2025 6:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি:

    দুই ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মেহেদুল ইসলাম বিরুদ্ধে সরকারি ভিজিএফের চাল আত্মসাতের বিষয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছিলেন পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মতিয়ার রহমান প্রামাণিক। গত ৪ মাসে পরপর তিনটি কারণ দর্শানোর নোটিশের একটির জবাবও দেয়নি অভিযুক্ত ওই দুই ইউপি সদস্য।

    কারণ দর্শানো নোটিশ ও অভিযোগপত্র থেকে জানা গেছে, মোস্তফাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদুল ইসলাম ভিজিএফের চাল উপকারভোগীদের ওজনে কম দিয়ে ইউপি সদস্য সাইফুল তিন বস্তা ও মেহেদুল ইসলাম ২ বস্তা ভিজিএফের চাল খোলা বাজারে বিক্রির সময় গ্রামাবাসী আটক করে।

    গত ২২মে ওই ইউনিয়নের কুতুবপুর গ্রামের কৃষক রিয়াজুল ইসলাম ও হরিহরপুর গ্রামের রাজমিস্ত্রী রঞ্জু আক্তার হিরা মোস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামাণিক কাছে অভিযোগ করেন।

    বিষয়টি অর্থের বিনিময়ে সমঝোতার অভিযোগ দেয় এলাকাবাসী। এরপর ইউপি চেয়ারম্যান গত ১ জুন সাইফুল ইসলাম এবং মেহেদুল ইসলাম ইউপি সদস্যকে পর পর ৩টি কারণ দর্শানোর নোটিশ করেন। কিন্ত অজ্ঞাত কারণে ও ক্ষমতার দাপট দেখিয়ে অভিযুক্ত ওই দুই ইউপি সদস্য নোটিশ গ্রহণ করার পর ৪ মাসেও কোনো নোটিশেরই জবাব দেয়নি বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

    এ ব্যাপারে ভিজিএফের চাল আত্নসাৎ বিষয়ে সাংবাদিকরা মতামত জানতে চাইলে, অভিযুক্ত দুই ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং মেহেদুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে। ইউপি সদস্যরা তবে তারা চেয়ারম্যানের করা পরপর তিনটি কারণ দর্শানো নোটিশের বিষয়ে কোন প্রশ্নের জবাব দিতে পারেনি। বিষয়টি নিয়ে সমঝোতা হয়েছে দাবি করে তিনি বলেন, আজকে আমরা উপজেলা নির্বাহী অফিসার স্যারের সঙ্গে বসব। ইউপি সদস্যগণ এসেছেন, আলোচনা করা হবে।

    এ ব্যাপারে মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সাংবাদিকদের কাছে বলেন ভিজিএফের চাল আত্মসাতের নোটিশ পাঠানোর বিষয়ে সত্যতা স্বীকার করেন, বিষয়টি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেনকে জানানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930