• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সলঙ্গায় সাবেক বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় নিহত 

     swadhinshomoy 
    24th Sep 2025 8:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল এলাকায় সড়ক দুর্ঘটনায় নলকা ইউনিয়নের চকমনাহারপুর এলাকার মৃত আসাদ উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
    বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    তিনি নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন, রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়।
    এতে মোটরসাইকেলটির চালক আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
    ওসি আরও বলেন, দুর্ঘটনার পর চালক ও সহকারীরা পালিয়ে গেলেও ক্ষতিগ্রস্থ বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। মরহুমের আজ বিকেলে তার নিজ এলাকায় হবে বলে জানিয়েছেন তার পরিবার।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930