• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মহাদেবপুরে সুদের টাকা দাবীতে মারধর 

     swadhinshomoy 
    28th Sep 2025 5:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁর মহাদেবপুরে সুদের টাকার দাবীতে মারধর ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে এক সুদ কারবারির বিরুদ্ধে।এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সোহরাব হোসেনের স্ত্রী হাফিজা বেগম।এ সময় তার সাথে ছিলেন,ভুক্তভোগী আফজাল হোসেনের স্ত্রী, রফিকুল ইসলামের মা শহিদা বেগম ও রফিকুলের স্ত্রী জেসমিন আরা।লিখিত বক্তব্যে তিনি বলেন,তার স্বামীর বড় ভাই শরিফুল ইসলাম প্রায় তিন বছর আগে বিপদে পড়ে এলাকার চিহ্নিত সুদা কারবারী চকচকি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রাকিব প্রামাণিকের কাছ থেকে ১০ হাজার টাকা সুদে ধার নেন এবং এর কিছুদিন পর সুদসহ সমুদয় টাকা পরিশোধ করে দেন। কিন্তু গত ২০ আগষ্ট সুদা কারবারি রাকিব সুদের আরো টাকা দাবী করে এবং শরিফুল ইসলামকে আটক রেখে মারধর করাসহ নানা ধরনের হুমকি দেয়।এ ঘটনায় ২১ অগষ্ট থানায় লিখিত অভিযোগ করে শরিফুল ইসলামের ভাই রফিকুল ইসলাম।এ মারধরের ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে রাকিব হোসেন গত কয়েক দিন আগে উপজেলার চকচকি গ্রামের আফজাল হোসেনের ছেলে শরিফুল ইসলাম,তার ভাই সমাসপুর গ্রামের রফিকুল ইসলাম, ও আফজাল হোসেন এবং চকচকি গ্রামের লুৎফর রহমানের ছেলে সোহরাব হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে ওই মিথ্যা মামলা প্রত্যাহার ও শরিফুল ইসলামকে মারধরের জন্য রাকিব হোসেনের বিচার দাবী করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930