• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূঁজা 

     swadhinshomoy 
    30th Sep 2025 4:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    শাকিল আহমেদ,নড়াইল:

    ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার শারদীয় দুর্গা উৎসবের মহা অষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
    সনাতন ধর্ম মতে অষ্টমিতে অশুর নিধনের জন্য কিশোরীকে কুমারী সাজিয়ে পূঁজা করা হয়।
    অশুর বধের জন্য এই দিনে দেবী দূর্গা কুমারী রূপ ধারণ করে অশুররূপী শত্রু নিধনে মত্ত হন। সেই থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় মহাঅষ্টমিতে কুমারী পূঁজা করে আসছে।তাই মহাঅষ্টমিতে কিশোরীকে মাতৃরুপে কুমারী সাজিয়ে মন্দিরে মন্দিরে চলে পূঁজা অর্চনা ও দেবীর আরাধনা করা হয়।
    এদিকে মূচিপোল, সূর্য্যসেন ক্লাব, সর্ব মঙ্গলা কালী বাড়ি মন্দির,টাউন কালীবাড়ি, রুপগঞ্জ বাজার কালীবাড়ি, বাধাঁঘাট পূজাঁ মন্ডপ, মহিষখোলা, চরের ঘাট, জেলার বিভিন্ন পূঁজা মন্ডপে অষ্টমী পূঁজা অনুষ্ঠিত হয়েছে।রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এ বছর কুমারী পূজা হবে সকাল ১১টায় এবং শেষ হবে দুপুর ১টায়। এর আগে মহাষ্টমী পূজা আরম্ভ হবে সকাল ৬টা ১০ মিনিটে, পুষ্পাঞ্জলি হবে সকাল ১০টা ৩০ মিনিটে এবং মধ্যাহ্ন প্রসাদ দুপুর ১২টায়। মহাঅষ্টমী উপলক্ষে সন্ধিপূজা হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং সমাপন হবে সন্ধ্যা ৭টা ১ মিনিটে।
    হিন্দুশাস্ত্র অনুসারে, সাধারণত এক থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়। শ্রী রাম কৃষ্ণের কথামতে, কুমারী পূজার বিষয়ে বলা হয়েছে- শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য।

    অষ্টমী পূঁজার অঞ্জলী দিতে প্রতিটি পূঁজা মন্ডপে বিভিন্ন বয়সী সনাতন ধর্মালম্ব নারী-পুরুষ ভক্তদের দেখা যায়।এ বছর নড়াইল জেলায় ৫২৪ টি মন্ডপে শারদীয় দুর্গাপূঁজা অনুষ্ঠিত হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930