swadhinshomoy
02nd Oct 2025 6:04 pm | অনলাইন সংস্করণ Print
ঝালকাঠি প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস সিকদার, ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোঃ গোলাম আযম সৈকত, কর্নেল মোস্তাফিজুর রহমান, ব্যারিস্টার মঈন ফিরোজী ও মোঃ রফিক হাওলাদারসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন হায়দার কাঠালিয়ার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

