• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সুন্দরবনে ডাকাত দলের আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদসহ ৪ জেলে উদ্ধার 

     swadhinshomoy 
    04th Oct 2025 7:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধিঃ

    সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর হাত থেকে অস্ত্র-গোলাবারুদসহ পণবন্দি চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
    শুক্রবার ভোরে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে।
    কোস্টগার্ড জানায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে পণবন্দি রাখার তথ্যের ভিত্তিতে তারা ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও বন্দিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। অভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক, দু’টি এয়ারগান এবং তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় চারজন জেলেকে উদ্ধার করা হয়।
    শুক্রবার সকালে আমার দেশকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
    উদ্ধার জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে বন্দী রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    সিয়াম-উল-হক আরো বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031