• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু 

     swadhinshomoy 
    13th Oct 2025 7:33 pm  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ ফিরোজ আহমেদ,আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ

    সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ এর  উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ​নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজীব। তিনি টাইফয়েড জ্বরকে একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই টিসিভি টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব । টিসিভি টিকাকে অত্যন্ত নিরাপদ ও কার্যকর উল্লেখ করে ক্যাম্পেইনের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। একইসাথে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অভিভাবকসহ সকলকে সহযোগিতা কামনা করে প্রতিটি শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
    ​জানা যায়, এই ক্যাম্পেইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সের সকল শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। টাইফয়েড টিকাদান কর্মসূচীর আওতায় ৯ মাস বয়সী হতে ১৫ বছর বয়সী সকলের জন্য মাসব্যাপী এই টিকা কর্মসূচী চলবে।
    ​উক্ত কর্মসূচিতে অফিসার ইনচার্জ মনসুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার  মাযাহারুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী শাহী আলম সোহাগ, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল কুমার প্রাং, এমটিইপিআই ভারপ্রাপ্ত শহিদুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স রেজোয়ান আল মাহমুদ এবং মোছা. আফরোজা বানু প্রমুখ।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031