• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জোয়ারে ডোবে ভাটায় ভাসে”গ্রামের নাম রামপালের কৈগর্দাসকাটি 

     swadhinshomoy 
    13th Oct 2025 6:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    রামপাল (বাগেরহাট)  সংবাদাতা:

    রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কৈগর্দাসকাটি চর এলাকায়৪৫ টি বাড়ি ঘর জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। দিন ও রাতে দুই বার জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার কারনে জনদুর্ভগে পড়েছেন সেখানকার  বাসিন্দারা।এতে তারা মানবেতর জীবনযাপন করছেন।খোজ নিয়ে জানা গেছে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের দির্গম চর অঞ্চলে কৈগর্দাসকাটি গ্রাম ঐ এলাকায় প্রায় ছয় থেকে সাতশত পরিবারের সদস্যরা বসবাস করে আসছেন এর মধ্যে প্রায় ৫০ টি বাড়িঘরের  নিরাপদ বেষ্টনী না থাকার কারনে আমাবস্যা ও পুর্নিমার গোনের সময় অতিরিক্ত জোয়ারের পানিতে বাড়িঘর তলিয়ে যাচ্ছে এতে ধানচাষ,মাছচাষ, গবাদি পশুপালন,রান্নাকরা ও বসবাস করা দুরুহ হয়ে পড়েছে। শিশুদের লেখা পড়া ও স্কুলের যাতায়াতের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। চুলাতে পানি উঠে যাওয়ার কারনে রান্না বন্ধ হয়ে যাওয়ায় খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা। প্রায় দুই কিলোমিটার ধরে তলিয়ে যাওয়ার কারনে ফসলের মাঠ তলিয়ে আমন ধানের ক্ষতি হচ্ছে। সুপেয় পানির কোন ব্যাবস্থা না থাকার কারনে প্রায় চার কিলোমিটার দুর থেকে পায়ে হেঁটে খাবার পানি আনতে হয়।কাছাকাছি কোন টিউবওয়েল বা পানি সরবরাহের ব্যাবস্থা না থাকায়  অসাস্থকর পরিবেশে তাদের জীবনযাপন করতে হচ্ছে। তাছাড়া  কাছাকাছি কোনো স্কুল না থাকার কারনে তাদের অনেক কষ্ট করে পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। কেউ অসুস্থ হলে ভোগান্তি আরও বেশি। চলাচলের একমাত্র পায়ে হাঁটার পথটিই জোয়ারের পানিতে তলিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দিনের পর দিন ছোট ছোট  ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে তাদের দিন কাটছে। কোন সদস্যর রাতে ঘুমানোর জায়গাটুকু ও নেই কিছু শুকনো খাবার ও জোয়ারের পানি পানকরেই তাদের  দিন  কাটছে।

    এরা মুলতঃ সবাই ভূমিহীন।সরকারি চর ভরাটি খাস জমিতে  বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস করেন।তাদের পাশে দাড়ানোর মত কেউ নেই। খুব অসহায় অবস্থায় তাদের দিন কাটছে।
    ঐ চর এলাকায় প্রভাবশালী ভূমিদস্যুরা সরকারী খাস জমি দখল করে মাছ ও অানচাষ করে আসছেন।খোজ খবর নিয়ে জানা যায় বিগত সরকারের কিছু নেতা নামধারী  ভূমিদস্যুরা প্রভাব খাটিয়ে নামে বেনামে খাসজমি দখল করে মাছ ও ধানচাষ করে আসছেন। এছাড়াও খাসজমি দখলে নিয়ে প্লট আকারে বিক্রি ও করছেন। প্রশাসনের নজরদারির অভাবে চর ভরাটি হাজার হাজার একর জমি প্রভাবশালীরা গিলে ফেলেছে।।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031