• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরগুনায় দুদকের গণশুনানিতে সরকারি দপ্তরের বিরুদ্ধে শতাধিক অভিযোগ 

     swadhinshomoy 
    13th Oct 2025 7:36 pm  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ শাহজালাল, বরগুনা:

    ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হলো দুর্নীতিবিরোধী গণশুনানি। বরগুনায় দুদকের গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মানুষ শতাধিক অভিযোগ করেছেন।

    রোববার ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ স্লোগানে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৮৫তম গণশুনানি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে গণশুনানি চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

    গণশুনানিতে শতাধিক অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত ৫৯টি অভিযোগের শুনানি হয়।

    গণশুনানিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবাদাতা কর্মকর্তাদের উপস্থিতিতে ভুক্তভোগী সেবা প্রার্থীদের অভিযোগ সরাসরি শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
    তিনটি অভিযোগের বিষয়ে দুদক সরাসরি অনুসন্ধান করবে এবং ৫৬টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়।

    দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় গণশুনানির আয়োজন করে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

    তিনি বলেন, “দুর্নীতিকে প্রতিরোধ করার দায়িত্ব আপনার, আমার সবার। যার যেটি দায়িত্ব তিনি সেটি পালন করবেন।”

    বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মোজাহার আলী সরদার ও বরগুনা পুলিশ সুপার আল মামুন সিকদার।

    সামাজিক সচেতনতা সৃষ্টি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থাগুলোর কর্মচারীদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক সারাদেশে গণশুনানির আয়োজন করে।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031