• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফরিদপুরে নেশার টাকা না-পেয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে দিলো যুবক 

     swadhinshomoy 
    13th Oct 2025 6:55 pm  |  অনলাইন সংস্করণ Print
    নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

    ফরিদপুরের নগরকান্দায় নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিয়েছেন রাজু ফকির নামে এক যুবক।

    (১১ অক্টোবর) শনিবার সকালে
    নগরকান্দা উপজেলার সলিথা গ্রামে নিজের ঘরে আগুন লাগিয়ে দেয়ে  রাজু ফকির। তিনি ওই গ্রামের আজগার ফকিরের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, রাজু ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই পরিবারের কাছে নেশার টাকা দাবি করতেন। পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রাজু নিজ ঘরে আগুন ধরিয়ে দেন। আগুনে ঘরের বেশ কিছু আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়।
    ঘটনার পর স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিস এসে পুরোপুরি আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
    নেশার টাকা না-পেয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজু ফকিরকে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (৩৬) ক ধারায় দণ্ডবিধির আওতায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
    এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। নেশার টাকা না পাওয়ায় ঘরে আগুন লাগিয়ে দেয়।
    পরিবার ও প্রতিবেশীরা একাধিকবার তাকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031