এইচ এম সাগর (হিরামন) খুলনা :
১২ অক্টোবর রবিবার সন্ধ্যায় নগরীর টুটুপাড়া মহিরবাড়ি বড় খালপাড় বাজার এলাকায় যুব অধিকার পরিষদের দলীয় কার্যালয়ের সামনে নবনির্বাচিত কমিটির বিজয় র্যালি ও কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব অধিকার পরিষদ খুলনা সদর থানার সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন শেখে এর সঞ্চালনায় নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ,খুলনা মহানগরীর সভাপতি- এইচ এম তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ খুলনা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরীর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েত শেখ সম্রাট, রবিউল ইসলাম রবি, নির্বাহী সদস্য মোঃ রাকিবুল ইসলাম , যুব অধিকার পরিষদ সোনাডাঙ্গা থানার সভাপতি, মাহবুবুর রহমান মিলন, সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ রেজাউল ইসলাম এছাড় উপস্থিত ছিলেন খুলনা সদর থানার সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চন্দ্র রায়, মোঃ ফিরোজ হোসেন, মোঃ কাদের মল্লিক সহ অনন্যা নেতৃবৃন্দ। এই সময় প্রধান অতিথি এইচ এম তাজুল তার বক্তব্য বলেন, বাংলাদেশের মানুষ এই গুম-খুন ও চাঁদাবাজির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে তারুণ্য নির্ভর স্বচ্ছ রাজনীতিকে গ্রহণ করছে তাই বাংলাদেশে কল্যাণমুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিবে। খুলনা-২ আসনে নির্বাচনী মাঠ তৈরি করতে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। একই সাথে খুলার জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভাতও ভোটের অধিকার রক্ষা করতে উপস্থিত সকল নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করেন।

