• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে- সকল ষড়যন্ত্র প্রতিহত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন- খোন্দকার বাবলু 

     swadhinshomoy 
    13th Oct 2025 3:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    রবিউল আলম,দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধিঃ

    মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৮ অক্টোবর) বিকেলে জিয়নপুর ইউনিয়ন পরিষদ মাঠে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যৈষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন- সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশের জন্য একটি সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। কিছু সংস্কারের বিষয় আছে। একই সঙ্গে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের বিষয়ও আছে। আমরা আশা করি, তারা তাদের মূল দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন।’

    এসময় খোন্দকার বাবলু আরও বলেন-ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনায় রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ৩১ দফার মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতির প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন।

    গত ১৫ বছর দেশে উন্নয়নের নামে লুটপাট, দমননীতি ও গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই অন্ধকার থেকে জাতিকে মুক্তি দিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবে। বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য। ৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই, যেটি মানুষ প্রত্যাশা করে। জনগণই হচ্ছে বিএনপির শক্তি। সুতরাং জনগণের বিপদ আপদে কাছে থেকে তাদের সমর্থন আদায় করতে হবে।সবাইকে মনে রাখতে হবে, বিএনপি শতভাগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগের মতো ফ্যাসিজমে বিশ্বাস করে না। আমি প্রতিবারই বলছি সামনের পথ মোটেও মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে। আমার পিতা প্রয়াত খোন্দকার দেলোয়ারের হোসেন মানিকগঞ্জ-১ আসনে বহু উন্নয়ন করেছে, কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। আমি আমার পিতার অসমাপ্ত উন্নয়ন শেষ করতে চাই। একই সঙ্গে আমি সবাইকে আহ্বান জানাই। আসন্ন নির্বাচনে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকুন। জনগণের শক্তিই হবে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। আমার শ্রদ্ধেয় পিতা সারাজীবন আপনাদের সেবা করেছেন। নিজের স্বার্থের কথা তিনি কখনো ভাবেননি। নিজের প্রাপ্য সুখ-স্বাচ্ছন্দ ত্যাগ করে তিনি জাতীয়তাবাদী দল বিএনপিকে বাঁচিয়েছেন। আমি তার সন্তান হিসেবে আপনাদের সামনে একটি অনুরোধ রাখছি-বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, সুশাসন ফিরিয়ে আমতে হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। পরিশেষে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ কে বিজয়ী করতে হবে।

    উপজেলা বিএনপির সদস্য মো. লুৎফর রহমান চপলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম কুন্টু।

    এসময় আরও উপস্থিত ছিলেন-যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম,ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন,শিবালয় উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক,জেলা কৃষক দলের সদস্য আবুল কালাম আজাদ,দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি কে.এম চাঁনমিয়া মাস্টার,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম,চকমিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী,বাচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াহিয়া খান, বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়নাল হোসেন,বাঘুটিয়া ইউনিয়নের সভাপতি জয়নাল মাষ্টার, জিয়নপুর ইউনিয়ন বিএনপি নেতা রহিম সর্দার,, খলসী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: আব্দুল মান্নান, জিয়নপুর ইউনিয়নের প্রফেসর দেলোয়ার হোসেন,জেলা কৃষক দলের সদস্য মো.লিটন হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন সৈকত, জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক,যুবদল নেতা মো. কামাল হোসেন, বিএনপি নেতা হিমোন খান,উপজেলা শহীদ জিয়া প্রজম্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031