মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ( জিএসডিও) বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
শুক্রবার ( ১০ অক্টোবর) রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন
গ্রীন ভয়েস সংস্থার উপদেষ্টা ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোতালেব রায়হান । এসময় তিনি বলেন , বৃক্ষ আমাদের পরিবেশকে রক্ষা করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ জীবন নিশ্চিত করে । আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং বৃক্ষ রোপনের এই উদ্যোগে অংশগ্রহণ করতে হবে। বৃক্ষরোপনের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করে বনভূমি বাড়াতে হবে।
জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ( জিএসডিও) সদস্য সচিব কৃষিবিদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন কালে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন পানা, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহারা খাতুন , সহকারী শিক্ষিকা চায়না খাতুন , লালপুরের সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ মাস্টার প্রমুখ।
২ শ ৫০জন শিক্ষার্থীদের মাঝে পেয়ারা , জাম , কাঁঠাল , গাব সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য যে
জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বিনামূল্যে গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিতরণ , গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ , শীতবস্ত্র বিতরণসহ গণসচেতনামূলক সমাজের নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

