মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনার অন্যতম সামাজিক প্রতিষ্ঠান দারুল আমান ট্রাস্টের সাবেক চেয়ারম্যান, মরহুম আলহাজ্ব আবুল হোসাইনের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তাঁর কর্মময় জীবনের নানা দিক উঠে আসে। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ট্রাস্টের নিজস্ব মিলনায়তন আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডীন, প্রখ্যাত শিক্ষাবিদ ড. প্রফেসর আবুল হাসেম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল হাসেম বলেন, “আলহাজ্ব আবুল হোসাইন ছিলেন একাধারে একজন দূরদর্শী সংগঠক, নিবেদিতপ্রাণ সমাজসেবক এবং নির্লোভ নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর সুদূরপ্রসারী চিন্তা ও দায়িত্বশীল নেতৃত্বে দারুল আমান ট্রাস্ট যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি এ প্রতিষ্ঠানের মাধ্যমে বহু মানুষের ভাগ্য পরিবর্তনের পথ সুগম হয়েছে।”
তিনি আরও বলেন, “শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ছিল নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের অবহেলিত ও দরিদ্র শ্রেণির মানুষের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে তিনি যে অগ্রণী ভূমিকা রেখেছেন, তা আজও আমাদের পথ দেখায়। তাঁর প্রতিষ্ঠিত নানা কার্যক্রমের মাধ্যমে অসংখ্য পরিবার স্বাবলম্বী হয়েছে, তরুণরা পেয়েছে আশার আলো।”
ড. হাসেম আরও বলেন, “আবুল হোসাইন ছিলেন এমন একজন মানুষ, যিনি নিজের প্রয়োজনের চেয়ে সমাজের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিতেন। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন। তাঁর প্রতিটি কাজেই ছিল আন্তরিকতা, মানবতা এবং নীতিনৈতিকতার পরিচয়।”
তিনি বলেন, “আজকের প্রজন্মের উচিত, এমন আদর্শবান ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নেওয়া। আবুল হোসাইন যেমন ছিলেন নীরব বিপ্লবের কারিগর, তেমনি ছিলেন ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা। তাঁর স্মৃতির প্রতি আমাদের এই শ্রদ্ধা জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের দায়বদ্ধতা—একজন মহান ব্যক্তির কর্মযজ্ঞকে মনে রাখা, সংরক্ষণ করা এবং তা থেকে অনুপ্রেরণা গ্রহণ করা। বক্তৃতার শেষাংশে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি অধ্যাপক আবু তালেব মন্ডল এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি নেছার আহমেদ নান্নু। বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যাংকার মরহুমের বড় ছেলে মো. আক্তার হোসেন লেবু ও জামাতা অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যাক্ষ ও পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, মরহুমের বড় জামাতা ও বিশিষ্ট ব্যাংকার মোঃ আব্দুল মতিন, মেয়ে মোছাঃ শিমুল আপা, পাবনা কলেজের ভাইস প্রিন্সিপাল ও মরহুমের ছোট জামাতা রাশেদ হোসেন ফারুক রনি, প্রেসক্লাব পাবনার সেক্রেটারি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রফিকুল আলম রন্জু, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোঃ আলাউদ্দিন, দারুণ আমান ট্রাষ্টে প্রতিষ্ঠাকালীন সদস্য মাওলানা আব্দুর রউফ আনছারী, পুষ্প পাড়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আশসাফ আলী, পাবনা ডিগ্রি কলেজর প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল খালেক, আলহাজ্ব আছির উদ্দিন সরদারের সুযোগ্য সুনতান রবিউল ইসলাম বাদসা, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সদস্য মোঃ আশরাফুল আলম হেলাল, মরহুম আলহাজ্ব আবুল হোসাইনের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ব্যাংকার পাবনা ইসলামি ব্যাংকের ম্যানেজার মোঃ সাজ্জাদুর রহমান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হাতেম আলী, তারাবারিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ও মরহুম আবুল হোসাইন কাছের মানুষ মাওলানা মোজাম্মেল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা-৫ (সদর) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ, বাংলাদেশ মুক্তি যোদ্দা পরিযদের পাবনা জেলা শাখার সেক্রেটারি ডাক্তার আব্দুস সাত্তার, ইসলামি ছাত্র শিবিরের পাবনা শহর শাখার সভাপতি মোঃ গোলাম রহমান জয়।
স্মৃতিচারণ ও আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

