• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হাকিমপুরে নিষিদ্ধ ভারতীয় ভ্যাকসিন-বীজ বিক্রি করায় , হাকিমপুরে ৪ প্রতিষ্ঠানে ৬৮ হাজার টাকা জরিমানা 

     swadhinshomoy 
    14th Oct 2025 2:18 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

    দিনাজপুরের হাকিমপুরে ভারতীয় গরু ও ছাগলের নিষিদ্ধ বীজ এবং ভেটেরিনারি ভ্যাকসিন বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
    সোমবার (১৩ অক্টোবর) বিকেলে হিলির চারমাথা মোড়, সাতকুড়ি, বোয়ালদাড় ও ডাঙ্গাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

    অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, ভারত থেকে অবৈধভাবে আনা নিষিদ্ধ প্রাণী বীজ এবং অনুমোদনহীন ভ্যাকসিন ব্যবহার ও বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ভোক্তার স্বাস্থ্য ও প্রাণিসম্পদের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

    এ ঘটনায় ৩টি ভেটেরিনারি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করায় পদ্মকলি সুইটস নামের একটি মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানে সহায়তা করেন হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শফিউল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ মনতাসির মামুন ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মোকছেদ আলী।

    সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, জনস্বার্থে অবৈধ ভেটেরিনারি পণ্য বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031