নুর মোহাম্মদ কাকা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জিয়া মঞ্চের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাকে দায়িত্ব অর্পণ করায় আমি দলের সকল নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক রাজনৈতিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানাই।
এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এক বিশাল দায়িত্বও বটে। মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে গড়ে ওঠা গণআন্দোলনকে শক্তিশালী করতে আমি সর্বদা নিবেদিত থাকব।
আমি বিশ্বাস করি— ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তায় জিয়া মঞ্চ হবে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে। সকল নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশপ্রেমিক নাগরিকদের প্রতি রইল আমার অভিনন্দন, শুভেচ্ছা ও একাত্মতার আহ্বান।
জিয়াউর রহমানের আদর্শ অমর হোক।
শুভেচ্ছান্তে,
নুর মোহাম্মদ কাকা
যুগ্ম আহ্বায়ক, জিয়া মঞ্চ,
ঢাকা মহানগর দক্ষিণ।

