গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ মডেল থানা পুলিশ উপজেলা সদরের কওমি মাদ্রাসা থেকে হেফজ বিভাগের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে।১৭ অক্টোবর শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার সদরের ফতেপুর রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আব্দুর রহিম বাদশার (১১) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় সদর মডেল থানা পুলিশ।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল মাজেদকে পুলিশ আটক করেছে।মৃত আব্দুর রহিম বাদশা উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের পুত্র।আটক মাদ্রাসার শিক্ষক আব্দুল মাজেদ জানান, রাত ৪ টার দিকে তাহাজ্জত নামাজ পড়ার জন্য তিনি ঘুম থেকে উঠে দেখতে পায় ছাত্র আব্দুর রহিম বাদশার মরদেহ মাদ্রাসার মাঠে পরে আছে।এসময় তার মরদেহ মাদ্রাসার রুমে নিয়ে আসেন।খবর পেয়ে মাদ্রাসা কমিটির সদস্যরা থানায় খবর দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোসহ জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার শিক্ষক আব্দুর মাজেদকে আটক করা হয়েছে।

