• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তাড়াইলে খেলাফত মজলিসের প্রার্থী শাহানের গণসংযোগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

     swadhinshomoy 
    19th Oct 2025 2:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি:মো ওমর খান সানি।

    কিশোরগঞ্জের তাড়াইলে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,কিশোরগঞ্জ শহর শাখা খেলাফত মজলিসের সভাপতি ও সাবেক মেধাবী ছাত্রনেতা হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান শনিবার(১৮অক্টোবর’২০২৫) সন্ধ্যায় তাড়াইল সদর বাজারে ব্যাপক গণসংযোগ করেন।

    কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস এর মার্কা দেয়াল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন।

    গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের দেয়াল ঘড়ি প্রতীকে ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।

    এর আগে তিনি উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে ‘দারুল কোরআান মাদ্রাসায়’
    স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন,“খেলাফত মজলিস ইসলামপ্রিয় জনগণের আশা-আকাঙ্ক্ষার দল। ইনশাআল্লাহ জনগণ সুযোগ দিলে এই এলাকায় ন্যায়, উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করব।”
    তিনি আরও বলেন,“রাজনীতি হবে আদর্শ ও সেবার জন্য, ক্ষমতার জন্য নয়। দেশের মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

    গণসংযোগ কর্মসূচিতে তাড়াইল উপজেলা ও ইউনিয়ন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ অংশ নেন। স্থানীয় বাজার ও জনগণের মধ্যে প্রার্থীর পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যায়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031