• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় বিএনপির বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    19th Oct 2025 3:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃসাজোয়ার ভূঁইয়া বাবু রিপোর্টার নারায়ণগঞ্জঃ

    তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ইং।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার সাদাত সায়েম, সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি; এডভোকেট হুমায়ুন কবির, সভাপতি রূপগঞ্জ থানা বিএনপি; মোঃ বাসির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক রূপগঞ্জ থানা বিএনপি; মোঃ শামীম ভূঁইয়া, কোষাধ্যক্ষ রূপগঞ্জ থানা বিএনপি; মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, সভাপতি কাঞ্চন পৌর বিএনপি; মোঃ মফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক কাঞ্চন পৌর বিএনপি; মোঃ কোহিনুর আলম, সাংগঠনিক সম্পাদক কাঞ্চন পৌর বিএনপি; মোঃ সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি; ও মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক রূপগঞ্জ ইউনিয়ন যুবদল।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক নারী অংশগ্রহণকারী।

    সমাবেশে প্রধান অতিথি জনাব মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন—
    “আজকের এই মহিলা সমাবেশ প্রমাণ করে, বাংলাদেশের নারীরা জাতি গঠনের প্রতিটি অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখছে। বিএনপি বিশ্বাস করে, নারীই জাতির উন্নয়নের ভিত্তি।
    নারীর শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার দেবে। পাশাপাশি রূপগঞ্জের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

    তিনি আরও বলেন—
    “রূপগঞ্জের প্রতিটি মা-বোনের দুঃখ-কষ্টে আমি পাশে থাকতে চাই। আপনারা যে কোনো সমস্যা বা কষ্টের কথা আমাকে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব সেই সমস্যার সমাধান করতে। আপনাদের পাশে থেকেই আপনাদের জন্য কাজ করতে চাই।”

    শেষে তিনি দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
    অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিলের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031